২৭ জুলাই, ২০২০ ০২:৫৫ পিএম

‘স্বাস্থ্যখাতে বাইরের প্রভাব কমাতে হবে’

‘স্বাস্থ্যখাতে বাইরের প্রভাব কমাতে হবে’

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যখাতে বাইরের প্রভাব অনেক বেশি। যা কমাতে হবে। এছাড়া এ খাতে যোগ্য লোককে যোগ্য স্থান দিতে হবে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাস্থ্য খাতের যেখানেই অন্যায় হবে, সেখানেই ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য সেবার জন্য নজরদারি করতে হবে। স্বাস্থ্যখাতে সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর প্রভাব রয়েছে, সেগুলো কমাতে হবে।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু স্বাস্থ্য খাতের অনেক অর্জনই আমরা চোখে দেখি না। স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ কমাতে হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক পুরস্কারের অনেকগুলোই স্বাস্থ্য সেবার মাধ্যমে অর্জিত হয়েছে। যেমন- ভ্যাকসিন হিরো, সাউথ সাউথ ইত্যাদি। এতে করে বুঝা যায় স্বাস্থ্যখাতে অনেক উন্নতি হয়েছে। স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ কমাতে হবে।

তিনি বলেন, দেড় বছর ধরে মন্ত্রী। দুর্ভাগ্য বলতে পারেন- এর অর্ধেক ডেঙ্গু মোকাবিলায় গেছে, বাকি অর্ধেক করোনায় যাচ্ছে। করোনা মোকাবিলায় আমরা সফল। পৃথিবীর মধ্যে বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যুহার।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক