২৭ জুলাই, ২০২০ ১২:০৫ পিএম
করোনায় মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী ডা. জেসাস গ্রাজেদার মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী ডা. জেসাস গ্রাজেদা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিহুয়াহুয়ার গভর্নর।
সোমবার (২৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. জেসাস। তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। অবশেষে মৃত্যু হল তার।
ডা. জেসাস গ্রাজেদার মৃত্যুতে শোক প্রকাশ করে চিনহুয়াহুয়ার গভর্নর জাভিয়ের কোরাল লিখেছেন— এই মুহূর্তে কেমন অনুভূত হচ্ছে সেটা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। দুঃখে ডুবে যাচ্ছি।
২৫ জুলাই পর্যন্ত মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮৫ হাজার জন। মারা গেছে ৪৩ হাজার ৫০০ জন, যা বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
বিবিসিকে স্থানীয় সাংবাদিক নিকোল কোলস্টার
‘জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
বিবিসিকে স্থানীয় সাংবাদিক নিকোল কোলস্টার
‘জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
এই বিভাগের সর্বাধিক পঠিত