করোনায় সদ্য ভূমিষ্ঠ সন্তানসহ ডা. শেফা ইসলামের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য ভূমিষ্ঠ সন্তানসহ (২ দিন বয়সের) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ডা. শেফা ইসলাম তুলির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি এন্ড রাইটসের (এফডিএসআর) কার্যকরী পরিষদের সদস্য ডা. রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শোক প্রকাশ করে তিনি জানান, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৫-তম ব্যাচের শিক্ষার্থী ডা. শেফা ইসলাম তুলি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর সদ্য গর্ভজাত ২দিন বয়সের সন্তানও ইন্তেকাল করে।
তাঁর ও ভূমিষ্ঠ সন্তানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাই এবং মহান আল্লাহ তায়ালর কাছে দোয়া করি যেন শোকসন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করেন।
ডা. শেফা ইসলাম তুলির মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬