অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!
মেডিভয়েস ডেস্ক: অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণে হয়ে দাঁড়াতে পারে, তাই ভারতে হ্যান্ড স্যানিটাইজারের নিয়ন্ত্রিত ব্যবহার করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহারে ত্বকে উপস্থিত সাহায্যকারী ব্যাকটেরিয়ার মৃত্যু হয় এবং হাতের চামড়া ক্ষতিগ্রস্ত হয়।
রোববার (২৬ জুলাই) দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আর কে ভার্মা বলেন, ‘এই অনিশ্চিত সময়ে এমন এক ভয়াবহ (করোনা) ভাইরাস আক্রমণ করবে, কেউ ভাবতে পারেনি। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করুন, নিয়মিত গরম পানি পান করুন এবং বার বার হাত ধোয়ার অভ্যাস করুন। তবে অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহার করবেন না।’
স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য এর আগেই সতর্ক করেছিলেন এই বলে যে, অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহারে ত্বকে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়ার মৃত্যু হয় এবং হাতের চামড়া ক্ষতিগ্রস্ত হয়।
তাদের মতে, সাবান এবং পানির পর্যাপ্ত সরবরাহ থাকলে হাত পরিষ্কার বা জীবাণুমুক্ত করতে স্যানিটাইজার ব্যবহার না করাই ভালো।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’