১৯ জুলাই, ২০২০ ০৪:৩৪ পিএম

দুর্নীতি অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের অভিযান

দুর্নীতি অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের অভিযান

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস মহামারীর মধ্যে নিবন্ধনহীন রিজেন্ট হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে অনুমোদন দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তদন্তে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ রোববার (১৯ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে অভিযান শুরু হয়। দুদকের অনুসন্ধান টিম প্রধান মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানার সঙ্গে রিজেন্ট হাসপাতালের তথ্য-উপাত্ত নিয়ে আলোচনা করে দুদক। অভিযানকালে অনেক নথিপত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে নথি যাচাই-বাছাইয়ে কাগজপত্রের অসঙ্গতি পাওয়া যায়। লাইসেন্সের কপি পেলেও ছিল না নবায়ন কিংবা হাসপাতাল সংশ্লিষ্ট অনেক বিভাগের অনুমোদন। এমনকি করোনার এমওইউ এর কাগজপত্রেও অসঙ্গতি পাওয়া যায়।

এ বিষয়ে দুদক উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে জানান, তারা গত তিনদিন আগে রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনা চিকিৎসা সংক্রান্ত চুক্তিপত্রসহ বিভিন্ন আনুষঙ্গিক তথ্য-উপাত্ত স্বাস্থ্য অধিদফতরের কাছে চেয়ে পাঠিয়েছিলেন। আজ তাদের কাগজপত্র দেয়ার কথা থাকলেও তাদের চাহিদা অনুযায়ী সকল তথ্য-উপাত্ত সংগ্রহ না হওয়ায় অধিদপ্তর তা দিতে পারেনি। তারা বিভিন্ন বিষয় নিয়ে অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন।

আগামীকাল স্বাস্থ্য অধিদপ্তর দুদককে সব কগজপত্র পৌঁছে দেবেন বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক