৫৯০ বার জিন পরিবর্তন করেছে করোনাভাইরাস: বিসিএসআইআর
মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াবহতার অন্যতম করণ এর পরিবর্তনশীলতা। ভাইরাসটি শুধুমাত্র বাংলাদেশেই ৫৯০ বার জিন পরিবর্তন করেছে বলে দাবি করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআরের বিজ্ঞানীরা।
আজ রোববার (১৯ জুলাই) বিসিএসআইআর এর অডিটোরিয়ামে করোনাভাইরাসের এর মিউটেশন নিয়ে গবেষণার ফল প্রকাশে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
তারা বলেন, করোনাভাইরাসের জিনোম পরীক্ষায় ১৭১টি কেসের সিকোয়েন্স বিশ্লেষণ করেছেন তারা। এতে ৫৯০ বার জিন পারিবর্তনের তথ্য পেয়েছেন তারা। ভাইরাসটি প্রোটিন লেভেলে ২৭৩ বার মিউটেশন করেছে এবং ৩৮টি স্পাইক পরিবর্তন করেছে।
তারা আরও বলেন, নতুন মিউটেশনের তথ্যগুলো বিশ্ব দরবারে উপস্থাপন করা হবে। এই তথ্য করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বাংলাদেশে সংক্রমণের প্রধান কারণ হিসেবে করোনাভাইরাস টাইপ D614G । ভাইরাসটি মানুষের শরীরের উপকারি ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় করে দেয় বলেও জানিয়েছেন তারা।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হয়েছে ২২২টি। এর মধ্যে বিসিএসআইআর করেছে ১৭৩টির। প্রতিষ্ঠানটি করোনার ৩০০টি জিনোম সিকোয়েন্স করার উদ্যোগ নিয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪