করোনায় আক্রান্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
মেডিভয়েস রিপোর্ট: পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদে সংসদ সদস্যদের করা ধারাবহিক করোনা পরীক্ষায় তাঁর করেনা পজিটিভ এসেছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি সংসদে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এর পর থেকে জাহিদ ফারুক বারিধারার নিজ বাসায় আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন।
তার জ্বর-কাশিসহ তেমন কোনো উপসর্গ নেই। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন আসিফ আহমেদ।
এর আগে বাণিজ্যমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪