রাঙ্গামাটি মেডিকেলের অধ্যক্ষ হলেন অধ্যাপক ডা. প্রীতি প্রসূন
মেডিভয়েস রিপোর্ট: রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া। বুধবার (১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পাসোনাল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি মেডিসিন বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একই মেডিকেল কলেজে সংযুক্ত আছেন।
প্রজ্ঞাপনে ডা. মো. আখতারুজ্জামানকে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি একই মেডিকেল কলেজে নাক-কান-গলা (ইএনটি) বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর অনুলিপি স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (পার), স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (পার), অধ্যক্ষ/পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।