করোনা আক্রান্ত রনোকে দেখতে ঢামেকে ডা. জাফরুল্লাহ
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা হায়দার আকবর খান রনোকে দেখতে ও তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢামেক হাসপাতালের নতুন ভবনে কার্ডিওলজি বিভাগের আইসিইউ কেবিনে গিয়ে তিনি সিপিবি নেতার খোঁজ-খবর নেন। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিন্টু বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিপিবি নেতাকে দেখতে যান জাফরুল্লাহ চৌধুরী। তিনি আধাঘন্টা হায়দার আকবরের শয্যা পাশে দাঁড়িয়ে তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন।
এ সময় জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তুমি বাংলাদেশে জীবিত শেষ বিপ্লবী মার্কসবাদী নেতা। দেশের ক্রান্তিকালে আমাদের জনগণের মুক্তির আন্দোলনের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে’।
এর আগে সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো গত ২৮ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
প্রসঙ্গত, ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজেই সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় তিনি দীর্ঘদিন আইসিইউতে ছিলেন। সম্প্রতি তিনি করোনা থেকে সুস্থ হয়েছেন। তবে তিনি এখনও মারত্মক নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪