০২ জুলাই, ২০২০ ০৪:১৭ পিএম

করোনা: এবার মাস্ক নিয়ে ভিন্ন সুর ট্রাম্পের কণ্ঠে

করোনা: এবার মাস্ক নিয়ে ভিন্ন সুর ট্রাম্পের কণ্ঠে
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সিএনএন

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে অন্যতম হাতিয়ার হিসেবে স্বীকৃত মাস্ক নিয়ে নিজের মত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ক পরা থেকে বিরত থাকা ট্রাম্প এবার বললেন, তাঁর আশপাশে যদি মানুষ বেশি থাকে তাহলে মাস্ক পরবেন তিনি। 

মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন ট্রাম্প। এমনকি নিজের মতে অটল থাকতে গিয়ে জনসমাগমেও মাস্ক পরা থেকে বিরত ছিলেন তিনি। ট্রাম্প বলতেন, কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর জন্য মুখে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করা নিষ্প্রয়োজন। 

এ প্রেক্ষাপটে রিপাবলিকান দলের একজন শীর্ষ সদস্য ট্রাম্পকে উদাহরণ সৃষ্টি করার জন্য মাস্ক পরিধান করার আহ্বান জানান। এর একদিন পরেই মাস্ক পরার পক্ষে মন্তব্য করলেন ট্রাম্প।

আমেরিকার ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মাস্কের পক্ষে।’

এখন থেকে মাস্ক পরবেন কিনা? এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি যদি মানুষের সাথে ঠাসাঠাসি অবস্থায় থাকি, তাহলে আমি অবশ্যই মাস্ক পরবো।’

তবে তিনি আবারো জোর দিয়ে বলেন, আমেরিকার সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।

‘আমাদের দেশে অনেক জায়গা আছে, যেখানে মানুষজন পরস্পরের কাছ থেকে বেশ দূরে অবস্থান করে। মানুষ যদি মাস্ক পরে ভালো বোধ করে তাহলে তারা পরতে পারে’, যোগ করেন ট্রাম্প।

গত এপ্রিলে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জনসমাগমে মাস্ক পরিধান করার সুপারিশ করেছিল। তখন ট্রাম্প বলেছিলেন, তিনি মাস্ক পরবেন না। একজন মানুষ মাস্ক পরবেন কিনা সেটি তাঁর ব্যক্তিগত পছন্দের বিষয়। 

এমনকি তাঁর বিরুদ্ধে রাজনীতির জন্য কিছু মানুষ মাস্ক পরেন বলেও গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও