০১ জুলাই, ২০২০ ০৮:৪৫ পিএম

করোনা: ঢাকা মেডিকেলে দুই মাসে ২১০ জনের মৃত্যু

করোনা: ঢাকা মেডিকেলে দুই মাসে ২১০ জনের মৃত্যু

মেডিভিয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে দুই মাসে ২১০ জন রোগী মৃত্যুবরণ করেছে। হাসপাতলটির দুইটি ইউনিটকে করোনা ডেডিকেটেড ইউনিট হিসেবে ব্যবহ্নত হচ্ছে। 

বুধবার (১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন।

তিনি বলেন, এ পর্যন্ত ঢাকা মেডিকেলে মোট ৩ হাজার ৯০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৪৩২ জন এবং মহিলা এক হাজার ৪৭২ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট ২১০ জন রোগীর চিকিৎসাধীর অবস্থায় মারা গেছেন। তবে এ পর্যন্ত এক হাজার ৫৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফেরে গেছেন। 

এর আগে গত ২ এপ্রিল থেকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে এবং পরবর্তীতে ১৬ মে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ ভবনকে করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয় এবং রোগী ভর্তি শুরু হয়।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে তা ক্রমেই বেড়ে চলছে। দেশে এখন পর্যন্ত মোট এক লাখ ৪৯ হাজার ২৫৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৮৮৮ জন জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন আরও ৬২ হাজার ১০২ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক