২৯ জুন, ২০২০ ০৯:৪৭ এএম

করোনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যু

করোনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রীর মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সোমবার (২৯ জুন) সকাল পৌনে আটটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জুন মোজাম্মেল হক এবং তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন । সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ সকালে তার মৃত্যু হয়।

১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান বানু গাজীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু। ১৯৭৪ সালের ১৬ এপ্রিল আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লায়লা আরজুমান বানু। তিনি দুই মেয়ে, এক ছেলে এবং ছয় নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  ঘটনা প্রবাহ : করোনায় মৃত্যু
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক