২৬ জুন, ২০২০ ০৯:১৫ পিএম

করোনা হাসপাতালে আইসিইউর ১৯৬ শয্যা খালি

করোনা হাসপাতালে আইসিইউর ১৯৬ শয্যা খালি
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, সারাদেশে করোনার জন্য নির্ধারিত সব হাসপাতালেই অনেক শয্যা খালি থাকায় রোগীরা অনায়াসে ভর্তি হতে পারবেন। আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে এ দাবি করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘করোনার জন্য নির্ধারিত সব হাসপাতালেই রোগী ভর্তি হতে পারবেন। কারণ অনেক শয্যা খালি আছে। সব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার রয়েছে মোট ১০ হাজার ২৪০টি, হাই ফ্লো নেজাল ক্যানেলা ৮০টি এবং অক্সিজেন কনসেনট্রেটর ৫৫টি।’

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, ‘সারা দেশে করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে সাধারণ শয্যা রয়েছে ১৪ হাজার ৬১০টি এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ৩৭৯টি। এরমধ্যে সাধারণ শয্যায় করোনা রোগী ভর্তি আছেন ৪ হাজার ৬৯১ জন এবং ফাঁকা রয়েছে ৯ হাজার ৯১৯টি। এদিকে আইসিইউতে ভর্তি আছেন ১৮৩ জন এবং আইসিইউ বেড খালি রয়েছে ১৯৬টি।’

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ঢাকা মহানগরীতে করোনার জন্য হাসপাতাল রয়েছে ১৬টি এবং ঢাকা জেলায় একটি। ঢাকা মহানগরীতে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা ৬ হাজার ৭৭৩টি এবং আইসিইউ শয্যা ১৮০টি। সাধারণ শয্যায় ভর্তি আছেন ২ হাজার ৩৭৫ জন এবং আইসিইউতে ভর্তি আছেন ৯৭ জন করোনা রোগী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৮৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৪১টি নমুনা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৩৮ জন। এ নিয়ে মোট এখন ৫৩ হাজার ১৩৩ জন রোগী সুস্থ হয়েছেন। 

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ত্রিশ হাজার ৪৭৪ জন। মারা গেছেন ১,৬৬১ জন। সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন।

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯৬ লাখ ১২ হাজার ১৫০ জন। মৃতের সংখ্যা চার লাখ ৮৯ হাজার ৩৭২ জন। সুস্থ হয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৬৬৫ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক