২৪ জুন, ২০২০ ১০:০২ পিএম

করোনাভাইরাসে সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
ডা. উপেন্দ্রনাথ পাল

মেডিভয়েস রিপোর্ট: বাগেরহাটের ফকিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উপেন্দ্রনাথ পাল (৭৬)। মঙ্গলবার (২৩ জুন) রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, দুই সপ্তাহ আগে করোনা উপসর্গ দেখা দিলে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ ডা. উপেন্দ্রনাথ পালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রিপোর্টে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। এর পর থেকেই তিনি উপজেলা সদরে নিজের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। 

মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে ফকিরহাটের কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর  শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

ডা. উপেন্দ্রনাথ পাল ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৭৩ থেকে ৭৯ সাল পর্যন্ত বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালন করেন তিনি। তাঁর বাড়ি ফকিরহাট উপজেলা সদরের আট্টাকি গ্রামে।

প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক