করোনায় দেশে প্রথম বিচারকের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ, যিনি ভাইরাসটি প্রাণ হারানো দেশের প্রথম বিচারক।
আজ বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ফৌরদৌস আহমেদের মৃত্যুর খবর জানিয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের বলেছেন, করোনাভাইরাসে এটাই প্রথম কোনো বিচারকের মৃত্যু।
লালমনিরহাট আদালত সূত্র জানা গেছে, বিচারক ফেরদৌস আহমেদ গত ১ জুন ঢাকা থেকে লালমনিরহাটে আসেন। আদালতে বিচারকাজ পরিচালনা করে ৪ জুন আবার ঢাকায় ফিরে যান। এরপর অসুস্থ হয়ে পড়লে ঢাকায় করোনাভাইরাস পরীক্ষা করান। রিপোর্টে তাঁর করোনা শনাক্ত হয়। এর পরই তাঁকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেয়া হয়।
প্রসঙ্গত, সারাদেশে মঙ্গলবার (২৪ জুন) পর্যন্ত নিম্ন আদালতের ২৬ জন বিচারক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এছাড়া সর্বোচ্চ আদালতের ২৬ এবং নিম্ন আদালতের ৭১ জনসহ মোট ৯৭ জন আদালত কর্মচারী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪