২৪ জুন, ২০২০ ০৯:৩৯ এএম

করোনা: যুক্তরাষ্ট্রে বেশি আক্রান্ত হচ্ছে তরুণ জনগোষ্ঠী

করোনা: যুক্তরাষ্ট্রে বেশি আক্রান্ত হচ্ছে তরুণ জনগোষ্ঠী

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) এখন পর্যন্ত সবচেয়ে বেশি এক লাখ ২৩ হাজার ৪৭৩ জন মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ২৪ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন তরুণ জনগোষ্ঠী, যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

বুধবার (২৪ জুন) দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফৌসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি।

তিনি বলেন, ‘কয়েকদিন আগেও একদিনে নতুন করে ৩০ হাজার আক্রান্ত হওয়ার চিত্র দেখা গেছে। এই চিত্রটা আমার কাছে খুবই কষ্টদায়ক। তবে আমরা বর্তমানে টেক্সাস, ফ্লোরিডা, আরিজোনাসহ অন্যান্য অঙ্গরাজ্যে করোনার যে ঢেউ দেখছি তা আগামী কয়েক সপ্তাহে ভয়াবহ রূপ ধারণ করবে।’

সাধারণ মানুষদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি এ কথা বলবো যে আপনারা ভিড়ে জমায়েত হবেন না। পরের কিছুদিন কোথাও কোথাও নতুন সংক্রমণ পাওয়া যেতে পারে। কিছু রাজ্যে সংক্রমণের হার উর্ধ্বমুখী।’

যখন অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সমাবেশে যোগ দেয়ার জন্য লোকজন সমবেত হচ্ছে ঠিক তখন সংক্রামক ব্যাধি বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ চিকিৎসক সমাবেশ করাকে ভুল ধারণা বলে অভিহিত করেছেন।

প্রতিনিধি পরিষদের জ্বালানী ও বানিজ্য কমিটির সামনে সাক্ষ্য দানকালে ডা. ফাউচি বলেন, ‘বিভিন্ন কারণে বহু লোক আমাদের পরামর্শ ঠিক বলবে না, আমাদের এই আবেদনে সাড়া দেন না।’

সম্প্রতি ওকলাহোমায় এক নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনায় সংক্রমণের সংখ্যা সরকারি হিসাবে যাতে কম দেখানো যায় সেজন্য টেস্টিং কমিয়ে দেয়ার জন্য তিনি তার টিমকে নির্দেশ দিয়েছেন। তবে করোনা টেস্টিং কমিয়ে দেয়ার জন্য জন্য কাউকে নির্দেশ দেয়া হয়নি বলেও জানান দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ড. ফৌসি।

তিনি বলেন, ‌আমি যতদূর জানি, আমাদের কাউকে পরীক্ষা কমিয়ে দেয়ার জন্য বলা হয়নি। প্রকৃতপক্ষে, আমরা পরীক্ষার হার আরও বাড়িবে দেব।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও