২৩ জুন, ২০২০ ১১:১২ পিএম

করোনায় নারায়ণগঞ্জের ডা. আলী আজগরের মৃত্যু

করোনায় নারায়ণগঞ্জের ডা. আলী আজগরের মৃত্যু
ডা. মো. আলী আজগর। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের স্বনামধন্য চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আলী আজগর মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে তিনটায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়,  গত ১০ থেকে ১২ দিন আগে তার জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। করোনার লক্ষণ থাকায় তিনি বাড়িতে আইসোলেশনে ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ তিনি মৃত্যুবরণ করেছেন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারির অবসরপ্রাপ্ত এ চিকিৎসক নারায়নগঞ্জের ডিআইটি এলাকায় ইভা মেডিকেল হলে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতেন। করোনাকালীন সময়েও তিনি রোগী দেখা অব্যাহত রেখেছিলেন। চিকিৎসা সেবা দিতে গিয়েই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তার মৃত্যুতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটি (এফডিএসআর) গভীর শোক প্রকাশ করেছে। ডা. মো. আলী আজগরের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক