২৩ জুন, ২০২০ ১২:৩১ পিএম

চিকিৎসক-নার্সের করোনা, রামেকের ওয়ার্ড লকডাউন

চিকিৎসক-নার্সের করোনা, রামেকের ওয়ার্ড লকডাউন

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে কর্তব্যরত দুই চিকিৎসকসহ ছয়জনের করোনাভাইরাসের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। এ ঘটনায় হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের ৩১ নম্বর ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২২ জুন) রাতে নমুনা পরীক্ষায় ওই ওয়ার্ডে কর্তব্যরত দুজন চিকিৎসক এবং চারজন নার্স-ওয়ার্ডবয়ের নমুনা পরীক্ষার ফল করোনা ‘পজিটিভ’ এসেছে। এ কারণে করোনা সংক্রমণ ঠেকাতে ওয়ার্ডটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগেও কয়েকজন নার্স, টেকনিশিয়ান ও ওয়ার্ডবয়ের করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। তবে হাসপাতালে এই প্রথম চিকিৎসকের করোনা ‘পজিটিভ’ হওয়ার ঘটনা ঘটল। দুজন চিকিৎসকসহ ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় পুরো ওয়ার্ডটি লকডাউন করতে হয়েছে।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক