২৩ জুন, ২০২০ ১০:৩৬ এএম

সস্ত্রীক করোনামুক্ত হলেন স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নূর

সস্ত্রীক করোনামুক্ত হলেন স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নূর
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্ত্রীসহ করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার করোনা থেকে সুস্থ হয়েছেন। গতকাল তিনি করোনা পরীক্ষা করান এবং আজ সেই পরীক্ষায় নেগেটিভ ফলাফল পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন।

গত ১৪ জুন (রোববার) তিনি নিজেই গণমাধ্যমকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন। তখন থেকেই তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। সেসময় তিনি গণমাধ্যমকে বলেন, ‘গত ৭-৮দিন আগে আমার নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আমি এখন বাসাতেই আছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আমি বাসাতেই চিকিৎসা নিচ্ছি। তেমন জটিলতা নেই। চিকিৎসরা বলেছেন, লাংসে (ফুসফুসে) একটা শ্যাডো আছে, তাতে ভয়ের কিছু নেই।’

এর আগে তার স্ত্রী, কন্যা ও জামাতাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে তিনি জানান। তারা সবাই বর্তমানে সুস্থ হওয়ার পথে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলী নূর। এর আগে তিনি সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক ছিলেন। 

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক