১৫ জুন, ২০২০ ০৭:৪৬ এএম

করোনায় আক্রান্ত হয়ে সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যু
বদর উদ্দিন আহমদ কামরান। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান মৃত্যুবরণ করেছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

তার মৃত্যুর খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এসময় পরিবারের সবাইকে ধৈর্য ধরতে আহ্বান জানান তিনি।

এর আগে গত ৫ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় আওয়ামী লীগের সক্রিয় এ নেতার করোনা শনাক্ত হয়। তার আগে গত ২৭ মে তার স্ত্রী আসমা কামরানের করোনা শনাক্ত হয়েছিল। এরপর থেকেই আইসোলেশনে ছিলেন কামরান।

বদর উদ্দিন আহমদ কামরান সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি সিলেট শহর ও মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত থাকা কামরান সিলেটের সর্বকনিষ্ঠ কমিশনার ছিলেন।  

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক