১৪ জুন, ২০২০ ১০:১৫ এএম

স্বাস্থ্যবিধি মেনেই নাসিমের দাফন, প্রথম জানাজা সম্পন্ন

স্বাস্থ্যবিধি মেনেই নাসিমের দাফন, প্রথম জানাজা সম্পন্ন

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বনানীতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হলে স্বাস্থ্যবিধি মেনেই মায়ের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ধানমন্ডিতে সোবহানবাগ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ নাসিমের দাফনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা আল-মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহীদুল ইসলাম বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনেই তার (মোহাম্মদ নাসিম) মরদেহের গোছল সম্পন্ন করেছি। জানাজা ও দাফন পরিবারের ইচ্ছায় সম্পন্ন করা হবে। মোহাম্মদ নাসিমের পরিবার যে সময়ে, যে কবরস্থানে দাফন করতে বলবেন, আমরা সেটাই অনুসরণ করবো।’

প্রসঙ্গত, শনিবার (১৩ জুন) সকালে মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। বেলা ১১টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা মোহাম্মদ নাসিমের মৃত্যু ঘোষণা করেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী।

এর আগে গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। তবে সম্প্রতি মোহাম্মদ নাসিমের পরপর তিনটি করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়।

  ঘটনা প্রবাহ : মোহাম্মদ নাসিম
নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক