স্বাস্থ্য সচিবের সহধর্মিণীর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন্নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।
রোববার (১৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরুন্নাহারের মৃত্যু হয়। তিনি দুই পুত্র ও এক কন্যাসন্তানের জননী ছিলেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিণী গত বুধবার (১০ জুন) সিএমএইচে ভর্তি হন।
কামরুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় কামরুন্নাহারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪