১৪ জুন, ২০২০ ০১:৫৫ পিএম

নাসিমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গেলেন ডা. জাফরুল্লাহ

নাসিমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গেলেন ডা. জাফরুল্লাহ

মেডিভয়েস রিপোর্ট: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সদ্য করোনামুক্ত হওয়া ডা. জাফরুল্লাহ নাসিমের প্রতি শ্রদ্ধা জানাতে স্বশরীরে উপস্থিত হয়েছিলেন।

রোববার (১৪ জুন) রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে। এর আগে কবরস্থানের বাইরে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।

এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী হাতে স্যালাইন সংযোগ দেওয়া সুইয়ের ব্যান্ডেজ নিয়ে দু’জন মানুষের কাঁধে ভর করে হেঁটে মরহুমের মরদেহের কাছে যান।

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মু‌হিব উল্লাহ খোন্দকার জানান, ‘গতকাল রাতে ডা. জাফরুল্লাহ চৌধুরী যখন জানতে পারেন যে তিনি করোনামুক্ত হয়েছেন, তখনই তিনি মোহাম্মদ নাসিমের জানাজায় যাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করেন। মোহাম্মদ নাসিমের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল— উল্লেখ করে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের বলেন, আমি যদি মোহাম্মদ নাসিমের জানাজায় গিয়ে মারাও যাই, তবুও আমি তার জানাজায় যেতে চাই।’

স্বাস্থ্যগত কারণে এসময় গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও ডা. জাফরুল্লাহর সঙ্গে আসা এক সহকর্মী বলেন, তিনি ও মোহাম্মদ নাসিম একসময় দেশের স্বাস্থ্যখাত নিয়ে একসঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। সেই সম্পর্কের তাগিদেই অসুস্থতা সত্ত্বেও তিনি নাসিম সাহেবের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন। 

এদিকে নাসিমের জানাজার পর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য কবরস্থান প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয়। তবে স্বাস্থ্যবিধি থাকায় সীমিত পরিসরে ফুলসহ শ্রদ্ধা নিবেদন করার অনুমতি দেওয়া হয়। 

  ঘটনা প্রবাহ : মোহাম্মদ নাসিম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক