করোনায় ডা. সাদেকুর রহমানের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকদের মৃত্যু মিছিল থামছেই না। প্রতিদিনই এ সারিতে নতুন করে যুক্ত হচ্ছেন করোনা যুদ্ধের সম্মুখযোদ্ধা চিকিৎসকরা। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু মিছিলে যুক্ত হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭ তম ব্যাচের সাবেক শিক্ষাথী ডা. সাদেকুর রহমান। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
রোববার (১৪ জুন) ভোর ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অন্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর)।
শোক প্রকাশ করে সংগঠনটির যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭ তম ব্যাচের ছাত্র ডা. সাদেকুর রহমান কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমরা এফডিএসআর পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ডা. সাদেকুর রহমান চট্টগ্রামের জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের সনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন এবং উক্ত কলেজের ছাত্র-সংসদ নির্বাচনে ছাত্রলীগের মনোনীত সহ-সভাপতি পদপ্রার্থী ছিলেন।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬