০৯ জুন, ২০২০ ০৫:০৭ পিএম

বাড়িতে অক্সিজেন মজুদ না করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধ

বাড়িতে অক্সিজেন মজুদ না করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধ

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনাভাইরাস সংক্রমণ ভয়বহ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় বাড়িতে অক্সিজেন সিলিন্ডার মজুদের বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় সিলিন্ডার মজুদ না করতেও অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। 

আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনা চিকিৎসায় অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে অনেকেই বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে মজুদ করছেন, যেনো করোনা চিকিৎসায় ব্যবহার করা যায়। যা এমদমই উচিত নয়। এটি কিনে মজুদের ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হবে।

অক্সিজেন সিলিন্ডার মজুদ না করতে অনুরোধ করে ডা. নাসিমা বলেন, ‘অক্সিজেন সিলিন্ডার মজুদ করে রাখার কারণে আপনার নিকট কোনো আত্মীয়-স্বজন হয়তো হাসপাতালে অক্সিজেন সংকটে ভুগতে পারেন। এবং তার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ মেডিকেলের জিনিসপত্র অযথাই বাসায় মজুদ করবেন না।’

এসময় তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে বলেন,‘আমরা যেন নিজের বিপদ নিজে ডেকে না আনি। অক্সিজেন সিলিন্ডার দক্ষ চিকিৎসক এবং দক্ষ টেকনোলজিস্ট ব্যতিত ব্যবহার না করি। অক্সিজেন থেরাপিতে প্রত্যেক মিনিটে কত এমএল অক্সিজেন যাবে, এটা শুধুমাত্র চিকিৎসকই নির্ধারণ করে দেন। একজন টেকনোলজিস্টই পারেন এই অক্সিজেন সিলিন্ডার পরিমাপ ঠিক করে দিতে। করোনা চিকিৎসায় অনেক ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন দিতে হয়। যা বাসায় দেয়া সম্ভব নয়।’

এছাড়াও ব্রিফিংয়ে দেশের সার্বিক করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭১ হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৯৭৫ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৭ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক