০৯ জুন, ২০২০ ০৬:৫৬ পিএম

করোনায় আক্রান্ত হয়ে ডা. জলিলুর রহমান খানের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে ডা. জলিলুর রহমান খানের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জলিলুর রহমান খান মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

আজ মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, করোনায় আক্রান্ত হয়ে ডা. জলিলুর রহমান খান ইমপালস হাসপাতালে ভর্তি ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত তিনদিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন। সেখানেই আজ বিকেলে তার  মৃত্যু হয়।

তিনি ইমপালস হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতালটিতে চিকিৎসা সেবা দিতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন। 

ডা. জলিলুর রহমান খানের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

প্রসঙ্গত, এফডিএসআরের তথ্য মতে দেশে ডা. জলিলুর রহমান খানসহ করোনায় আক্রান্ত হয়ে আজ পর্যন্ত ২৪ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত সারাদেশে এক হাজার ১০৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক