মসজিদে নামাজের অনুমতি
করোনা সংকট কাটিয়ে কর্মচাঞ্চল্যে ফিরছে স্পেন
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস মহামারীর বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে কর্মচাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে স্পেন। দীর্ঘ তিন মাস পর সরকারের দেওয়া দ্বিতীয় ধাপের ঘোষণার পরিপ্রেক্ষিতে দোকানপাট খুলতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় আজ (৮ জুন) থেকে সকল মসজিদে নামাজের অনুমতি দিয়েছে সরকার।
এর ফলে মসজিদগুলোতে আগের মতোই নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। তবে এ ক্ষেত্রে তাদেরকে মানতে হবে কিছু শর্ত। এ দফায় একসঙ্গে ১৫০ মুসল্লি নামাজ পড়ার সুযোগ পাবেন। পরে পরিস্থিতি আরেকটু স্বস্তিদায়ক মনে হলে নির্বিঘ্নে আগের মতো নামায আদায় করতে পারবেন তারা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মসজিদে অবশ্যই মুসল্লিদের নিজেদের মধ্যে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। নিরাপত্তার স্বার্থে অবশ্যই স্যানিটাইজিং করে নিজস্ব জায়নামাজ ও মাস্ক ব্যবহার করে মসজিদে প্রবেশ করতে হবে।
বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী এ ব্যাপারে পরামর্শ দিয়ে বলেন, অন্তত প্রতি ২৫০ বর্গমিটারে একজন করে নামাজ আদায় করতে চেষ্টা করুন। একে অপরের সঙ্গে হাত না মেলানোই ভালো। আপাতত শিশুদের মসজিদে না আনাই উত্তম। সবাই সরকারের নিয়ম মেনে চলুন।
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় গত ২৫ মে প্রথম দফায় ছোট ছোট প্রতিষ্ঠান খুলে দেয় স্পেনের সরকার। এতে রাস্তায় অনেক মানুষ চলাফেরা করছে। যাতায়াতে গণপরিহনও মিলছে যথারীতি। করোনা-সংকট উত্তরণে গৃহিত চার ধাপের দ্বিতীয় ধাপে চলে আসায় এসব প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়।
সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (৮ জুন) থেকে দেশটির ৭০ ভাগ অঞ্চল চলে আসবে দ্বিতীয় ধাপে। আর সে কারণেই দেশটির মুসলিম জনগোষ্ঠী সীমিত পরিসরে অনুমতি পেয়েছেন মসজিদে গিয়ে সালাত আদায়ের।
গত ৫ জুন দেশটির দ্বিতীয় বৃহৎ শহর ও পর্যটন নগরী বার্সেলোনায় বিভিন্ন মসজিদ সরকারের নির্দেশনা মেনে শান্তিপূর্ণ এবং পর্যাপ্ত নিরাপত্তা বিধান মেনে জুমার নামাজ পড়া হয়েছে।
প্রসঙ্গত, গত তিন সপ্তাহ ধরে স্পেনের করোনা পরিস্থিতির ক্রমাতগত উন্নতি হচ্ছে। মৃত্যুর হার কমার পাশাপাশি কমছে আক্রান্তের সংখ্যা। আর সে জন্যই দেশটির সরকার বিভিন্ন অঞ্চলভেদে শিথিল করছে জরুরি অবস্থা, যা ভাগ করা হয়েছে চারটি ভিন্ন ধাপে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পিটিয়ে জখম
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা, গুরুতর ক্যান্সার রোগীর মৃত্যুতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মদের ওপর সংঘবদ্ধ হামলা
মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পিটিয়ে জখম
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা, গুরুতর ক্যান্সার রোগীর মৃত্যুতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মদের ওপর সংঘবদ্ধ হামলা
মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পিটিয়ে জখম
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা, গুরুতর ক্যান্সার রোগীর মৃত্যুতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মদের ওপর সংঘবদ্ধ হামলা