০৬ জুন, ২০২০ ০৬:২৯ পিএম

করোনা আক্রান্ত নাসিমের অবস্থা সংকটাপন্ন

করোনা আক্রান্ত নাসিমের অবস্থা সংকটাপন্ন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচার পরবর্তী ২৪ ঘণ্টায় তাঁর অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. ডাক্তার কনক কান্তি বড়ুয়া আজ শনিবার (৬ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তাঁর অবস্থা ভালো না। তাঁর কন্ডিশন ক্রিটিক্যাল। বর্তমানে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে আরও সময় নিলে কী অবস্থা তা বোঝা যাবে।’

অপারেশনের পর ২৪ ঘণ্টা পার হয়েছে জানিয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর প্রতি ২৪ ঘণ্টায় কতটুকু উন্নতি বা অবনতি হয়েছে তার ওপর নির্ভর করে প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে মন্তব্য করা যাবে।’

অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ‘যে ওষুধ দিয়ে তাকে অজ্ঞান করা হয়েছিল সে ওষুধের প্রভাব এখনও শেষ হয়নি। সেক্ষেত্রে শারীরিক অবস্থার পর্যালোচনা করা দুরূহ ব্যাপার। ওষুধের প্রভাব নাকি মস্তিষ্কে রক্তক্ষরণের প্রভাবের কারণে এমনটা হচ্ছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ 

ইতোমধ্যে অজ্ঞান করার ওষুধটি বন্ধ করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন পরবর্তী ২৪ ঘণ্টায় কতটুকু উন্নতি হয় তা দেখতে হবে।

‘অস্ত্রোপচার পরবর্তী ২৪ ঘণ্টায় যে রেজাল্ট পাওয়ার কথা ছিল তা দৃশ্যমান না হওয়ার কারণেই খুবই সংকটাপন্ন মনে করছি’, যোগ করেন তিনি।

জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত ১ জুন দুপুরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়।

রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তার পরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুক্রবার সকালে নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। অবস্থার অবনতি হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালের নিউরো সার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টার অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক