সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন হাসপাতালে ভর্তি
মেডিভয়েস রিপোার্ট: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন বলে জানা গেছে।
আজ শনিবার (৬ জুন) দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় কয়েক দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন। তবে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত নন।
বিপ্লব বড়ুয়া বলেন, বর্তমানে সাহারা খাতুনের শারীরিক অবস্থা মোটামুটি ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর খোঁজ-খবর নিয়েছেন। তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, সাহারা খাতুন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১২ সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। পরে মন্ত্রিপরিষদে রদবদল হলে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
মুগদা মেডিকেলে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের পিটিয়ে জখম
রেফার করার পরও পদক্ষেপ নেয়নি স্বজনরা, গুরুতর ক্যান্সার রোগীর মৃত্যুতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মদের ওপর সংঘবদ্ধ হামলা