০১ জুন, ২০২০ ০৫:০১ পিএম

করোনায় আক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা

করোনায় আক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা

মেডিভয়েস ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আজ সোমবার (১ জুন) বিকেলে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

জানা যায়, গত তিন-চারদিন ধরেই মাইদুল ইসলাম জ্বরে ভুগছিলেন। গতকাল রোববার তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। আজ সোমবার রিপোর্টে করোনা পজিটিভের বিষয়টি তাকে জানানো হয়। 

তিনি আরও বলেন, অনেক জ্বর, কাশি, মাথা ব্যথা আছে। রাত হলেই এগুলো অনেক বেড়ে যায়। আপাতত বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি। 

আপনি সব সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাথে ছিলেন—তাহলে তাঁর কি অবস্থা? তিনি কি আইসোলেশনে আছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না না, উনি ঠিকই আছেন। গত কয়েক দিন তাঁর সাথে আমার দেখা হয়নি।’

প্রসঙ্গত, বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা মাইদুল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদানের আগে দীর্ঘদিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। করোনা দুর্যোগের শুরু থেকেই তিনি নিয়মিত তার দায়িত্ব পালন করছিলেন। নিয়মিত সচিবালয়ে অফিস করার পাশাপাশি তাকে বাইরেও মন্ত্রণালয়ের কাজে ব্যস্ত থাকতে হয়েছে। এর মধ্যেই তিনি করোনা আক্রান্ত হলেন। 

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক