২৭ মে, ২০২০ ১০:৫৫ এএম
সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
শামসুজ্জামান দীপু
মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের (এফ-২৭) শিক্ষার্থী শামসুজ্জামান দীপু মারা গেছেন।
মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে উপজেলার দৌলতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
শামসুজ্জামান দীপুর বাড়ি ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে। তিনি উপজেলার দখলপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
সূত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু থেকে রাতে মোটরসাইকেলে করে নিজ বাড়ি দখলপুরে যাচ্ছিলেন দীপু।
ফেরারপথে বাড়ির পাঁচশ’ গজ দূরে উপজেলার দৌলতপুর এলাকায় সড়কের পাশে ঝড়ে পড়ে থাকা বাবলা গাছের সঙ্গে এটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শামসুজ্জামান দীপুর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : সড়ক দুর্ঘটনা
-
১১ এপ্রিল, ২০২৬
-
২৬ নভেম্বর, ২০২৫
-
৩০ অক্টোবর, ২০২৫
-
০৫ মার্চ, ২০২৫
-
১৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
০৯ জানুয়ারী, ২০২৫
-
২৭ ডিসেম্বর, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত