বীকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম বুলবুল করোনায় আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তবে তার অবস্থা স্থিতিশীল বলে মঙ্গলবার রাতে সাংবাদিকদের জানিয়েছেন তার বড় ভাই ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।
তিনি বলেন, “পাঁচ দিন আগে আমার ছোট ভাইয়ের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তারপর থেকে সে বাসায়তেই চিকিৎসা নিচ্ছে। এখন ভালো আছে।”
এবাদুল করিম বীকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও আবাসন খাতের প্রতিষ্ঠান বীকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
বীকন ফার্মা বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি ২০০টিরও বেশি জেনেরিক ওষুধ এবং ক্যান্সারের ৬৫টি ওষুধ উৎপাদন করে।
বীকন ফার্মা ক্যান্সারের ওষুধ রফতানি করে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকাতে বীকনের পণ্য যায়। প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার লোক কাজ করছে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪