২৫ মে, ২০২০ ১১:৪৯ এএম

স্বাস্থ্যবিধি মেনে ‘অন্যরকম’ ঈদ উদযাপন

স্বাস্থ্যবিধি মেনে ‘অন্যরকম’ ঈদ উদযাপন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামায়াতে অংশগ্রহণকারী মুসল্লিদের একাংশ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ সোমবার মসজিদে মসজিদে হাজারো মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ সোমবার সকাল সাতটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এতে ইমামতি করেন।

মুসল্লিরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন। মসজিদের ভেতর জায়গা না হওয়ায় অনেকে মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে করোনাভাইরাসের মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঈদগাহে কিংবা খোলা জায়গায় এবার ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। এবারের ঈদটি সত্যিই অন্যরকম ঈদ।  ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় ঈদগাহের বদলে আজ দেশের মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রেখে মসজিদে মসজিদে এবার ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

লালবাগ এলাকার একটি মসজিদে নামাজ আদায় করার পর সাখাওয়াত হোসেন নামের এক মুসল্লি বলেন, 'ঈদের নামাজ কোনো দিন মসজিদে আদায় করিনি। ছোটবেলা থেকে ঈদের নামাজ ঈদগাহ ময়দানে গিয়ে আদায় করি। সেখানে সবার সঙ্গে দেখা হয়। নামাজ আদায় শেষে কোলাকুলি করতাম। কিন্তু করোনার কারণে এবার এলাকার মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি। মুখে মাস্ক পরে শারীরিক দূরত্ব মেনে নামাজ আদায় করা হয়েছে।'

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামায়াতে মুসল্লিরা। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য অনুরোধ করে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে ১৪ মে ধর্ম মন্ত্রণালয় এক নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়, 'চলতি বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের নামাজের জামাত কাছের মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হলো।'

ঈদের নামাজ আদায় করার পর কোলাকুলি কিংবা হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ করে ধর্ম মন্ত্রণালয়। সবার সুবিধার্থে স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলতে মুসল্লিদের অনুরোধ করা হয়েছে।

সর্বোপরি করোনাভাইরাসের মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য মসজিদের খতিব ও ইমামদের অনুরোধ করেছিল ধর্ম মন্ত্রণালয়।

গত ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ ধরা পড়ে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪৮০।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক