করোনায় আক্রান্ত হয়ে ঈদের আগের দিন সাবেক এমপি মকবুলের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হাজী মকবুল হোসেন মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার রাত ৯টার কিছু পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। তার পরিবারের এক সদস্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো।
খবরে বলা হয়, গত ১৪ মে তিনি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি করোনা পরীক্ষা করলে তা পজিটিভ আসে। এরপর তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে এনটিভি অনলাইন জানিয়েছে, তিনি গত তিন দিন আগে সিএমএইচে ভর্তি হন।
হাজী মকবুল হোসেন ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধানমণ্ডি-মোহাম্মদপুর আসন থেকে নির্বাচিত হন। আর হাজী মকবুল হোসেনের ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।
খবরে আরও বলা হয়, হাজী মকবুলের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রসঙ্গত, হাজী মকবুল হোসেন একাধারে শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানি, সিটি ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন। এছাড়াও মোহাম্মদপুরে তার নিজের নামে কলেজও রয়েছে।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪