করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ব্রাজিল
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরই বিশ্ব দ্বিতীয় ব্রাজিল। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটিতে আক্রান্তের সংখ্যা মোট ৩৩ লাখ ৩০ হাজার ৮৯০ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে ব্রাজিল ছাড়িয়ে গেছে রাশিয়াকে। রাশিয়ার স্বাস্থ্য আধিদপ্তর জানিয়েছে দেশটিতে আক্রান্ত ৩২ লাখ ৬ হাজার ৪৪৮জন।
জন হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে দেড় মিলিয়নেরও বেশি লোক আক্রান্ত।
গত সপ্তাহে, ব্রাজিলের সাও পাওলোর মেয়র বলেছেন, লোকজন যদি সামাজিক দূরত্ব বজায় রেখে না চলে তাহলে খুব শীঘ্রই স্বাস্থ্য ব্যবস্থা আরও খারাপ হবে। সাও পাওলোর ১২ মিলিয়ন মানুষকে এই সংকটে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন মেয়র।
তবে ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো বলেছেন, করোনার প্রভাব না কমলে কোয়ারেন্টাইন এবং লকডাউনের এ পরিস্থিতি অব্যাহত থাকলে ব্রাজিলের অর্থনীতিতে চরম সংকট দেখা দেবে।
সূত্র: সিএনএন