গোপালগঞ্জে দুই চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জে নতুন করে ২ চিকিৎসকের দেহে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।
বুধবার (১৩ মে) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৯ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ২ জন গোপালগঞ্জ জেনারেল হাসপতালের চিকিৎসক। এদের মধ্যে ১ জন কোটালীপাড়া ও অপরজন গোপালগঞ্জ থেকে নমুনা পরীক্ষা করিয়ে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১ চিকিৎসক, ১৮ পুলিশ সদস্যসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১ চিকিৎসক ১২ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ চিকিৎসক ও নার্সসহ ৩ জন রয়েছেন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪