‘অসুখ-বিসুখে মনের জোর ও আত্মবিশ্বাস থেকেও সুস্থ হওয়া যায়’
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অসুখ-বিসুখ হলে মানুষকে মনে সাহস রাখতে হবে। কারণ শুধু ডাক্তার বা ওষুধ দিয়ে ভালো হবে না। মনের জোর এবং আত্মবিশ্বাস থেকেও অনেকটা সুস্থ হওয়া যায়। আর সেই সাথে সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে সকল নির্দেশনা দেয়া হয়েছে তা সকলকে মেনে চলতে হবে। সংক্রামিত যাতে না হয় সেই দিকে দৃষ্টি দিতে হবে।’
রবিবার (১০ মে) সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পক্ষে এসব অনুদান গ্রহণ করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তার কার্যালয়ের (পিএমও) সঙ্গে সংযুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ মনে হয় অনেক সময় এত ভীত হয়ে যায়, অনেক সময় সে অমানবিক আচরণ করে। কারণ একজন পরিবারের সদস্য যখন অসুস্থ হয়ে পড়ে, তার কী অসুখ হয়েছে তা না জেনেই। তাকে ধুর ধুর করা বা তাকে ধুরে ঠেলে দেয়া এটা কিন্তু ঠিক না। নিজেকে সুরক্ষিত রাখা, গ্লাভস ও মাস্ক পরে পরিবারে সদস্যদের সহযোগিতা করলে খুব একটা ক্ষতি হবে বলে আমি মনে করি না। কিন্তু সন্তান হয়ে পিতাকে দূর করে দেয়া বা স্ত্রী হয়ে স্বামীকে দূর করে দেয়া কিংবা স্বামী ও সন্তান হয়ে স্ত্রী ও মাকে দূর করে দেয়া কল্যাণকর নয়।’
করোনা সংকট কেটে যাওয়ার আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব নির্দেশনা দিয়েছে, সবাইকে সেটা মেনে চলতে হবে। মেনে চলতে পারলেই সুরক্ষিত থাকা যাবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, কোনও বড় জায়গায় একসঙ্গে না হওয়া– এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। সংক্রমিত না হওয়ার দিকে দৃষ্টি দিতে হবে।’ করোনার কারণে বিশ্বব্যাপী যে সমস্যা তৈরি হয়েছে তাও ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভয় পেয়ে অনেকের করোনা আক্রান্তদের সঙ্গে অমানবিক আচরণ নিয়ে খেদ প্রকাশ করেন সরকার প্রধান। তিনি বলেন, ‘পরিবারের কোনও সদস্য অসুস্থ হলে তাকে দূরছাই করা বা দূরে ঠেলে দেওয়া ঠিক না।’
অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পৃথিবীজুড়ে আজকে এমন একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে যেটা কখনো কেউ ভাবতেই পারে নাই যে এমন একটা যুদ্ধ সবাইকে করতে হবে। মানুষ যুদ্ধ করে শত্রুকে সামনে রেখে। কিন্তু এটা একটা অদৃশ্য শক্তি, একটা ভাইরাস। এর কারণে একদিনে যেমন মানুষ কষ্ট পাচ্ছে। অনেকই মৃতুবরণ করেছে। এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী এই সমস্যাটা রয়েছে। আমার মনে হয়, এই ধরনের ঘটনা আর কখনো সারা পৃথিবীতে ঘটেনি। যুদ্ধ হয়েছে যেখানে সব এলাকার মানুষ কষ্ট পেয়েছে। কিন্তু এটা এমন একটা অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ, এখানে যতবড় অস্ত্রধারী বা সম্পদশালী হোক না কেন কারো যেন কিছুই করার নাই। সবাই অসহায়। আবার এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে সকলেই এক হয়ে গেছে। এটাও ঠিক।’
শেখ হাসিনা বলেন, ‘আরেকটা বিষয় দেখা যাচ্ছে, প্রকৃতি যেন মুক্তি পেয়েছে যে, আমাদের সভ্যতার বিকাশের ফলে প্রকৃতি যে ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছিল, নানাভাষে দূষণ হচ্ছিল সেটা থেকে মুক্তি পেয়েছে। এটা একটা অদ্ভুত পরিবেশ।
এর আগেও কয়েক ধাপে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেন বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিবর্গ।
আজ অনুদান প্রদানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন– প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (কেএইউ), কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট), গাজীপুর, নর্থ সাউথ ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, নগদ, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল), মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্টাবুলারি (এমওডিসি), দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিসটিক্স, বিসিএস কৃষি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন, পোলট্রি অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বঙ্গবন্ধু পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ক্লাব লিমিটেড, বুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন, থার্মাক্স গ্রুপ, ম্যাক্স গ্রুপ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, পূর্বাচল ক্লাব লিমিটেড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং মোস্তাকিম বিল্লাহ সিয়াম।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪