১০ মে, ২০২০ ০৫:১৯ পিএম

করোনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মৃত্যু

করোনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এম আনোয়ারুল কবীর তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।

রোববার (১০ মে) দুপুর ২.২৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে তিনি মৃত্যুবরণ করেন।

মৃতের চাচাতো ভাই ও জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ক্যান্সার ইপিডেমিওলোজি বিভাগের প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত্যুকালে আনোয়ারুল কবীর তালুকদারের বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ মানুষ। করোনাভাইরাসে আমরা আমাদের তালুকদার পরিবার এক কৃতি সন্তানকে হারিয়েছি।

কর্মজীবন:

আনোয়ারুল কবির তালুকদার বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন এবং মেজর জেনারেল হিসাবে অবসর গ্রহণ করেন। জামালপুর-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। খালেদা জিয়ার মন্ত্রিপরিষদে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। বিদ্যুৎ খাতের দুর্নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেন। সরকার থেকে বলা হয় তাকে বরখাস্ত করা হয়েছে। 

২৬ অক্টোবর ২০০৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করেছিলেন। তার মতে বিদ্যুৎ খাতের দুর্নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছিলেন। ঐ বছর তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেন। পার্টির নেতৃত্বের সাথে নীতিগত পার্থক্য নিয়ে ৫ জানুয়ারী ২০০৯ তারিখে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি থেকেও পদত্যাগ করেন।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক