০৬ মে, ২০২০ ০৪:১০ পিএম

করোনাভাইরাস: ওষুধ 'TR-C 19' তৈরি করলো তুরস্ক

করোনাভাইরাস: ওষুধ 'TR-C 19' তৈরি করলো তুরস্ক

মেডিভয়েস ডেস্ক: কোভিড-১৯ এর ঔষধ ‘TR-C 19’ তৈরির দাবী করেছে তুরস্ক। তুরস্কের হেলথ সাইন্স ইউনিভার্সিটি (SBU) এবং VSY বায়োটেকনোলজি কোম্পানি যৌথভাবে এই ওষুধ তৈরি করেছে। যা খুব শীঘ্রই মানবদেহে পরীক্ষা করা হবে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। 

সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির সাথে এক সাক্ষাতকারে তুরস্কের হেলথ সাইন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. সেভদেত এরগোল জানান, কোভিড-১৯ প্যানডেমিকের ঔষধ তৈরিতে তুরস্ক বেশ কিছু জরুরী পদক্ষেপ গ্রহন করে। তার ফলসরূপ এই ‘TR-C 19’ তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। এটি খুব শীঘ্রই মানবদেহে পরীক্ষা করা হবে এবং লাইসেন্স করা হবে।

ড. এরগোল জানান, ঔষধটি ইতোমধ্যে ল্যাবোরেটরিতে মানবদেহ থেকে পৃথক করা করোনা ভাইরাসের উপর পরীক্ষা করে সফল হয়েছি। খুব শীঘ্রই কোভিড-১৯ এ আক্রান্ত কিছু ভলেন্টিয়ার রোগীর উপর এটি পরীক্ষা করা হবে।

VSY বায়োটেকনোলজি কোম্পানীর চেয়ারম্যান এরকান ভারলিবাস জানান, আমাদের কোম্পানীটি বিশ্বের ৬৬ টি দেশে কাজ করছে৷ কোভিড-১৯ প্যানডেমিক মোকাবেলায় তুরস্ক সরকারের পদক্ষেপগুলোতে আমরা সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করছি।

তিনি আরও জানান, হেলথ সাইন্স ইউনিভার্সিটির সাথে আমরা বেশ কিছু গবেষনা করেছি৷ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অন্যতম হচ্ছে ‘TR-C 19’ তৈরি। ইউনিভার্সিটি ঔষধটি সফল প্রয়োগে ব্যাপক ভূমিকা রাখছে।

ড. এরগোল এবং ভারলিবাস উভয়েই জানান, ‘TR-C 19’ মানবদেহে কোভিড-১৯ সংক্রমণ রোধে সফল হলে ওষুধটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও