০৫ মে, ২০২০ ১২:৪৬ পিএম

মুনতাসীর মামুনের চিকিৎসায় ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

মুনতাসীর মামুনের চিকিৎসায় ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

মেডিভয়েস রিপোর্ট: প্রখ্যাত ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন মুনতাসীর মামুন। ওই হাসপাতালের ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক (অতিরিক্ত) ডা. শাহ গোলাম নবীর পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৭ সদস্যের মেডিকেল বোর্ডে আছেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন, নাক-কান-গলা বিভাগের প্রধান এবং হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক কমিটির সভাপতি সদস্য অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আহসানুল হক, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সালাউদ্দিন উলুব্বী, এ্যানেসথেশিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ তারিকুজ্জামান, অধ্যাপক মাহবুবুর রহমান কচি এবং ডা. আনিসুর রহমান।

এদিকে, আজ সকালে অধ্যাপক মুনতাসীর মামুনকে আইসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি এখন অনেকেটাই সুস্থ আছেন। মুগদা হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড চিকিৎসক পরিষদের মুখপাত্র ডা. মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ডা. মাহবুবুর রহমান বলেন, ‘তিনি যথেষ্ট ভালো আছেন। তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হচ্ছে।’

উল্লেখ্য, অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংস্পর্শে আসার আগে তার করোনা টেস্ট করা হয়। তখন নেগেটিভ আসে। পরে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় রবিবার (৩ মে) রাত ১টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক