২৭ নভেম্বর, ২০২৬ ১০:১৬ এএম

চমেক হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ২০ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

চমেক হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ২০ জনকে আড়াই লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় দালালচক্র ও অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চমেক হাসপাতাল এলাকায় এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসআরবি সূত্রে জানা যায়, দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালচক্র ও অসাধু সিন্ডিকেটের তৎপরতা বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তারা মূলত গ্রামাঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা দরিদ্র, অসহায় ও সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ রোগী এবং তাদের স্বজনদের টার্গেট করত।

এসব দালাল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার সীমাবদ্ধতা নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে ভীতি সৃষ্টি করত। পরে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

এসআরবি জানায়, সরকারি হাসপাতালে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ও স্বল্পমূল্যে বিভিন্ন চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে। কিন্তু হাসপাতালকেন্দ্রিক দালালচক্র ও অসাধু সিন্ডিকেটের কারণে অনেক রোগী এসব সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অসংখ্য মানুষ।

এসআরবি-৭ আরও জানিয়েছে, সরকারি হাসপাতালগুলোতে দালালচক্র ও অসাধু সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক