২৭ অক্টোবর, ২০২৬ ০২:৩৮ পিএম

তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. কামরুল ইসলাম

তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. কামরুল ইসলাম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি এর আগে অত্র কলেজের অর্থোপেডিক্সের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অত্র কলেজের  সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক্স) ডা. মোহাম্মদ কামরুল ইসলামকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক চলতি দায়িত্ব প্রদান করা হলো।

এতে বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ২৮ অক্টোবর ২০২৬ এর মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৯.অক্টোবর ২০২৬ তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।

এতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত