নজরুল ইসলাম মেডিকেলে শিশু নার্স সপ্তাহ উদযাপন, এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সুস্মিতা আক্তার
মেডিভয়েস রিপোর্ট: শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে দেশে প্রথম বারের মতো উদযাপিত হলো ‘পেডিয়াট্রিক নার্সেস উইক ২০২৬’।
সোমবার (৫ অক্টোবর) থেকে শুক্রবার (৯ অক্টোবর) পর্যন্ত সপ্তাহব্যাপী এই আয়োজনে শিশু স্বাস্থ্যসেবায় নার্সদের ত্যাগ, আন্তরিকতা ও নেতৃত্বকে সম্মান জানানো হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘হনারিং আওয়ার শিরোজ’ ।
এই উদযাপন উপলক্ষে শিশু ওয়ার্ডের চিকিৎসাসেবা, বেডসাইড কেয়ার এবং অসুস্থ শিশুদের প্রতি বিশেষ সহমর্মিতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সিনিয়র স্টাফ নার্স সুস্মিতা আক্তারকে ‘পেডিয়াট্রিক ওয়ার্ড নার্সিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের সেবা প্রদান একটি সংবেদনশীল ও দায়িত্বপূর্ণ কাজ। কোমলমতি শিশুদের নিরাময়ে নার্সদের সহানুভূতিশীল ও দক্ষ ভূমিকা অনস্বীকার্য। সুস্মিতা আক্তারের মতো নিবেদিতপ্রাণ সেবিকাদের এ ধরনের স্বীকৃতি হাসপাতালে কর্মরত সকল নার্সকে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত), শিশু বিভাগ এর বিভাগীয় প্রধান, সহকারী পরিচালক, সেবা তত্ত্বাবধায়ক, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের জাতীয় কার্যনির্বাহী পরিষদের এডিটর প্রফেশনাল ম্যাগাজিন , সহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সিং কর্মকর্তা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। সমাপনী পর্বে হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে অ্যাওয়ার্ড বিজয়ী সুস্মিতা আক্তারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং শিশুদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এমআই/