০৮ অক্টোবর, ২০২৬ ০৮:২৮ পিএম

পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মৃত্যুর কাছে হার মানলেন বিথী

পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মৃত্যুর কাছে হার মানলেন বিথী
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনার ৬ মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫)।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী রাকিবুল ইসলাম। বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় ডা. তামান্না ও ইন্টার্ন চিকিৎসক অরবিন্দের অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন বিথী। এরপর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগতে থাকেন এবং দিন দিন তার অবস্থার অবনতি হয়। অসুস্থতার কারণে ভূমিষ্ঠ হওয়া সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারেননি তিনি।

পরিবারের অভিযোগ, গত ৬ মে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিথী আক্তারের সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের সময় সংশ্লিষ্ট চিকিৎসকদের অবহেলায় তার পেটের ভেতর গজ রেখে সেলাই দিয়ে দেয়। এরপর থেকেই তার তীব্র যন্ত্রণা ও দীর্ঘ জটিলতা শুরু হয়। শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে প্রথম অপারেশনের প্রায় দুই মাস পর ১৫ জুলাই আবারও বড় ধরনের অপারেশন করাতে হয়।

এরপর চিকিৎসাধীন থাকাকালীন অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয় কয়েকদিন। পরবর্তীতে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ৪ অক্টোবর নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

বিথীর স্বামী রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেলে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এখন এই ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে কী করবেন বুঝতে পারছেন না। চিকিৎসকসহ সংশ্লিষ্টদের অবহেলায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে তিনি মামলা করবেন। আর কারও সঙ্গে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, ‘বিথীর মৃত্যুর খবরটি আমি শুনেছি, অত্যন্ত দুঃখজনক। কয়েকদিন আগে বিথীর বাচ্চাকে দেখতে গিয়েছিলাম এবং বুধবার জেলা প্রশাসক গিয়েছিলেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। সেই সঙ্গে ওই পরিবারের কোনো সহযোগিতার সুযোগ থাকলে করা হবে।’

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পেটে গজ
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক