মিডওয়াইফের ৯১৪ শূন্যপদে নিয়োগের উদ্যোগ, পিএসসিতে প্রস্তাব
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শূন্য থাকা মিডওয়াইফ (১০ম গ্রেড) পদে নতুন করে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মাধ্যমে সরাসরি নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ (৬ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পিএসসিতে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. খুরশীদ আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মিডওয়াইফ (১০ম গ্রেড। এর বিদ্যমান (১৯৫৫- (৫৯৮+৩৪২১) =২০১৫টি শূন্যপদের মধ্যে ১০% শাম সংরক্ষণ করে ৯১৪ টি শূন্যপদ পূরণের লক্ষ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক নির্ধারিত রিকুইজিশন ফরম, পদ বিন্যাস ও চেকলিষ্ট যথাযথভাবে পূরণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ বিভাগে প্রেরণ করা হয়েছে।’
এতে আরও বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মিডওয়াইফ (১০ম গ্রেড) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সুপারিশ প্রদানের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
এমআর/