০৪ অক্টোবর, ২০২৬ ১২:১৩ পিএম

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের কর্মসূচি শুরু, চলবে ১০ অক্টোবর পর্যন্ত

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের কর্মসূচি শুরু, চলবে ১০ অক্টোবর পর্যন্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রোববার (৪ অক্টোবর) থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি।

সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে কর্মসূচির উদ্বোধন করবেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এর আগে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে দলটি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।