বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা: প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই
মেডিভয়েস রিপোর্ট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ পদক্ষেপ নিয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ন্যূনতম ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করলে মিলবে দেশটির নাগরিকত্ব। নতুন ঘোষিত এই 'গোল্ডেন পাসপোর্ট' কর্মসূচি চলতি বছরের শেষের দিকে চালু হতে যাচ্ছে।
মুক্তবাজারপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই’র সরকার আনুষ্ঠানিকভাবে এই ‘সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’-এর ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) প্যারিসে আয়োজিত 'আর্জেন্টিনা উইক' অনুষ্ঠানে এই নতুন কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
ঘোষণা অনুযায়ী, দেশটির নাগরিকত্ব বা পাসপোর্ট পাওয়ার জন্য দুটি সহজ পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।
সরাসরি অনুদান
আর্জেন্টিনার জাতীয় কোষাগারে ৩ লাখ ৫০ হাজার ডলার অফেরতযোগ্য সরাসরি অনুদান প্রদান।
সরকারি বন্ড
বিশেষ কর্মসূচির আওতায় ঘোষিত সরকারের ৮ লাখ ডলারের বন্ডে বিনিয়োগ। এ ছাড়া আবেদনকারীর পরিবারও এই সুবিধা পাবেন। এর মধ্যে প্রাপ্তবয়স্ক পারিবারিক সদস্যদের ক্ষেত্রে কোষাগারে অতিরিক্ত ১ লাখ ডলার এবং ১৮ বছরের কম বয়সী সন্তানদের জন্য ২৫ হাজার ডলার প্রদান করতে হবে।
আর্জেন্টিনার অর্থনীতি মন্ত্রনালয় জানিয়েছে, এই কর্মসূচি থেকে প্রাপ্ত অর্থ দেশটির রাজস্ব ঘাটতি মেটাতে ও আর্থিক অবস্থান শক্তিশালী করতে ব্যবহার করা হবে। তবে অর্থপাচার রোধ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিনিয়োগকারীদের উৎসের তথ্য কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) তথ্য অনুযায়ী, বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে লাতিন আমেরিকার অন্যান্য প্রতিবেশী দেশ ব্রাজিল ও মেক্সিকোর তুলনায় আর্জেন্টিনা বেশ পিছিয়ে পড়েছিল। গত বছর আর্জেন্টিনা ৩ দশমিক ১৩৪ বিলিয়ন ডলার বিদেশি সরাসরি বিনিয়োগ পেয়েছে। এর তুলনায় একই সময়ে ব্রাজিল পেয়েছে ৭৬ দশমিক ৮৭৭ বিলিয়ন ডলার এবং মেক্সিকো পেয়েছে ৪০ দশমিক ৮৭১ বিলিয়ন ডলার।
জেএইচ/
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির