১০ অক্টোবর, ২০২৬ ০৬:৫৪ পিএম
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৩১
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন।
আজ শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে এ পর্যন্ত ২৯৯ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন।
গত ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন। তাদের মধ্যে নারী ও পুরুষ দুজন করে।
সারাদেশে ডেঙ্গুতে এ পর্যন্ত সর্বোচ্চ ৮০ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
(প্রথম কিস্তি)
আদর্শ উপজেলা হাসপাতালের কাঠামো ও জনবল
প্রফেশনাল পরীক্ষা
সিওমেকে উপস্থিতি কাটার পরও আর্থিক জরিমানা, শিক্ষার্থীদের ক্ষোভ
এই বিভাগের সর্বাধিক পঠিত