০২ অক্টোবর, ২০২৬ ০৫:২৬ পিএম

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর, মৃত্যু বেড়ে ১১১৪ 

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর, মৃত্যু বেড়ে ১১১৪ 
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: হাম ও এর উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গে তিন জন এবং নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০২।

এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। যেখানে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ২১ হাজার ৬২৩।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। যার ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মিরপুরে আন্দোলনে আহত পুলিশ কর্মকর্তা ডা. জাকারিয়ার আবেগঘন স্ট্যাটাস

‘পুলিশের পোশাকের আড়ালেও একজন মানুষ থাকেন’

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক