০২ অক্টোবর, ২০২৬ ০৪:০৫ পিএম
ডেঙ্গুতে আক্রান্ত খুলনার সিভিল সার্জন
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: খুলনায় ডেঙ্গুর প্রকোপের মধ্যে এবার আক্রান্ত হয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। বর্তমানে তিনি খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ভবনের অতিথি কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তার ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় প্রশিক্ষণ শেষে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন ডা. মাহফুজা খাতুন। পরদিন খুলনায় ফিরে চিকিৎসা নেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ডেঙ্গু পরীক্ষা করান। পরদিন বৃহস্পতিবার (১ অক্টোবর) পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
এদিকে, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শওকত আলী গণমাধ্যমকে জানান, বর্তমানে সিভিল সার্জন ডা. মাহফুজা খাতুন চিকিৎসাধীন রয়েছেন।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
বিএমডিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানোর তাগিদ সাবেক ডব্লিউএইচও উপদেষ্টার

এই বিভাগের সর্বাধিক পঠিত